Our Journey

আমাদের সম্পর্কে – BariLagbe.com

আমরা BariLagbe.com, একটি ছোট কিন্তু স্বপ্নভরা উদ্যোগ।

আমরা দুইজন বন্ধু মিলে এই ওয়েবসাইটটি তৈরি করেছি। আমাদের বয়স ২০ এবং ২৩ বছর। পড়াশোনার পাশাপাশি আমরা প্রযুক্তি ও ইন্টারনেট জগতে নতুন কিছু করার স্বপ্ন দেখি।

বাংলাদেশে বাসা খোঁজা এবং ভাড়া দেওয়ার প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং নিরাপদ করার লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা চাই, যে কেউ খুব সহজেই তার প্রয়োজন অনুযায়ী বাসা খুঁজে পাবে—ঝামেলা ছাড়াই, সময় নষ্ট না করে।

আমাদের স্টার্টআপ শুধু একটি ওয়েবসাইট নয়, এটি বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে অবদান রাখার একটি ছোট প্রয়াস। আমরা চাই, আমাদের কাজের মাধ্যমে দেশের রেমিটেন্স বাড়াতে সাহায্য করতে এবং বাংলাদেশের পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে।

আমাদের স্বপ্ন বড়—BariLagbe.com একদিন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। এই যাত্রা শুরু মাত্র, আর আপনার ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

আপনি আমাদের পাশে থাকলে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—আপনার বাসা খোঁজার যাত্রা হবে সহজ, নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক। BariLagbe.com-এ প্রতিটি ব্যবহারকারী শুধু ইউজার নয়, একজন বন্ধুই বটে।

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ❤️